জোয়াকিম ক্লেমেন্তে পেশায় অর্থনীতিবিদ। কাজ করেন শেয়ারবাজার নিয়ে। তবে জার্মান এই অর্থনীতিবিদই গত তিনটি বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে করেছিলেন সঠিক পূর্বাভাস। এই বিশ্বকাপে ক্লেমেন্তে জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে, এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেটা আর হলো না! ম্যাচ শেষে তাই তাঁকে খোঁচা মারতে দেরি করেননি ব্রাজিল তারকা নেইমার।এক্সে নেইমার জাপান ম্যাচ শেষে লিখেছেন, ‘জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’ ক্লেমেন্তের ভবিষ্যদ্বাণী এক দিনে দুবার ধাক্কা খেয়েছে। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে বলে জানিয়েছিলেন ক্লেমেন্তে। অথচ ব্রাজিলের ম্যাচের দিনই নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে। এই ম্যাচের পর নেইমার আরও একটি পোস্ট দিয়েছেন। তিনি ক্লেমেন্তেকে খোঁচা মেরেছেন লিখেছেন, ‘আবারও ভুল।’জাপান ম্যাচে অবশ্য নেইমার খেলেননি। ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন। ২৯ মিনিটে জাপান এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে সমতা ফিরিয়েছিলেন কাসেমিরো। তখন ১–১ সমতা চলে আসায় অতিরিক্ত সময়ের কথা ভেবে নেইমারকে বেঞ্চে রেখে দেওয়া হয় বলে জানান আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত ম্যাচে তা প্রয়োজন হয়নি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্রাজিলকে ২–১ গোলে জয় এনে দেন।
ব্রাজিল জাপানের কাছে হারবে— ভবিষ্যদ্বাণী করা জার্মান সেই অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
< 1 মিনিট পড়া
এ ধরণের আরো কিছু খবর
-
এলসি খুলতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ের অনুমতি
বিডি অবজার্বার ২৪9 ঘন্টা আগেজারি করা এক আদেশে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের একটি সিন্ডিকেট ঋণের আওতায় রূপালী ব্যাংকের অবশিষ্ট অর্থ এসএস পাওয়ারকে বিতরণ করা যাবে। এ জন্য প্রতিষ্ঠানটিকে ব্যাংক কোম্পানি আইনের এ... -
নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
বিডি অবজার্বার ২৪2 দিন আগেবেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি আরো দুই থেকে তিনটি বৈঠক শেষে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়... -
স্বেচ্ছাসেবীদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ
বিডি অবজার্বার ২৪4 দিন আগেকালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজ অডিটরিয়ামে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩...
