জোয়াকিম ক্লেমেন্তে পেশায় অর্থনীতিবিদ। কাজ করেন শেয়ারবাজার নিয়ে। তবে জার্মান এই অর্থনীতিবিদই গত তিনটি বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে করেছিলেন সঠিক পূর্বাভাস। এই বিশ্বকাপে ক্লেমেন্তে জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে, এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেটা আর হলো না! ম্যাচ শেষে তাই তাঁকে খোঁচা মারতে দেরি করেননি ব্রাজিল তারকা নেইমার।এক্সে নেইমার জাপান ম্যাচ শেষে লিখেছেন, ‘জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’ ক্লেমেন্তের ভবিষ্যদ্বাণী এক দিনে দুবার ধাক্কা খেয়েছে। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে বলে জানিয়েছিলেন ক্লেমেন্তে। অথচ ব্রাজিলের ম্যাচের দিনই নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে। এই ম্যাচের পর নেইমার আরও একটি পোস্ট দিয়েছেন। তিনি ক্লেমেন্তেকে খোঁচা মেরেছেন লিখেছেন, ‘আবারও ভুল।’জাপান ম্যাচে অবশ্য নেইমার খেলেননি। ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন। ২৯ মিনিটে জাপান এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে সমতা ফিরিয়েছিলেন কাসেমিরো। তখন ১–১ সমতা চলে আসায় অতিরিক্ত সময়ের কথা ভেবে নেইমারকে বেঞ্চে রেখে দেওয়া হয় বলে জানান আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত ম্যাচে তা প্রয়োজন হয়নি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্রাজিলকে ২–১ গোলে জয় এনে দেন।
Some more such news
-
Allowing $3.2 million loan to S Alam Group's power plant to open LC
BD Observer 246 hours agoIn an order issued, the Central Bank has learned that the remaining money of Rupali Bank, which was covered by a previous syndicate loan, can be distributed to SS Powter, for this, the company is under the Bank Companies Act. -
When is the 9th pay scale gazette, which is known
BD Observer 242 days agoThe secret committee formed by the committee review recommendations of the Pay Commission has been informed that after two to three more meetings, the relevant sources are known to submit to the government. -
Bashundhara Shubosangh has distributed 2,000 tree saplings among the volunteers
BD Observer 244 days agoThe program was organized by Bashundhara Shubosangh Lalmonirhat district branch at Uttar Bangla College Auditorium of Kaliganj Upazila, with 20 volunteer organizations of Kaliganj and Aditmari upazilas.
