জোয়াকিম ক্লেমেন্তে পেশায় অর্থনীতিবিদ। কাজ করেন শেয়ারবাজার নিয়ে। তবে জার্মান এই অর্থনীতিবিদই গত তিনটি বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে করেছিলেন সঠিক পূর্বাভাস। এই বিশ্বকাপে ক্লেমেন্তে জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে, এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেটা আর হলো না! ম্যাচ শেষে তাই তাঁকে খোঁচা মারতে দেরি করেননি ব্রাজিল তারকা নেইমার।এক্সে নেইমার জাপান ম্যাচ শেষে লিখেছেন, ‘জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’ ক্লেমেন্তের ভবিষ্যদ্বাণী এক দিনে দুবার ধাক্কা খেয়েছে। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে বলে জানিয়েছিলেন ক্লেমেন্তে। অথচ ব্রাজিলের ম্যাচের দিনই নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে। এই ম্যাচের পর নেইমার আরও একটি পোস্ট দিয়েছেন। তিনি ক্লেমেন্তেকে খোঁচা মেরেছেন লিখেছেন, ‘আবারও ভুল।’জাপান ম্যাচে অবশ্য নেইমার খেলেননি। ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন। ২৯ মিনিটে জাপান এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে সমতা ফিরিয়েছিলেন কাসেমিরো। তখন ১–১ সমতা চলে আসায় অতিরিক্ত সময়ের কথা ভেবে নেইমারকে বেঞ্চে রেখে দেওয়া হয় বলে জানান আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত ম্যাচে তা প্রয়োজন হয়নি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্রাজিলকে ২–১ গোলে জয় এনে দেন।
ব্রাজিল জাপানের কাছে হারবে— ভবিষ্যদ্বাণী করা জার্মান সেই অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
< 1 মিনিট পড়া
এ ধরণের আরো কিছু খবর
-
এক বছরে কৃষিতে খেলাপি ঋণ বেড়েছে ১৯৩ শতাংশ
বিডি অবজার্বার ২৪6 ঘন্টা আগেদেশে কৃষি ও অকৃষি পল্লিঋণ বিতরণের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। তবে ঋণ বিতরণের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে অনেক বেশি। গত এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যা... -
অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের
বিডি অবজার্বার ২৪5 দিন আগেইরানের অবমুক্ত করা তহবিল মার্কিন কৃষিপণ্য কেনার জন্য ব্যয় করা হবে– যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন নেতারা একটি ভঙ... -
ইসরাইলকে শর্তহীনভাবে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান
বিডি অবজার্বার ২৪6 দিন আগেইসরাইলি বাহিনীকে শর্তহীনভাবে লেবানন ত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। আজ শুক্রবার (২৬ জুন) এক টেলিভিশন ভাষণে তিনি এই হুঁশিয়...
