নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, দূর্ঘটনা হ্রাস এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহন চালক, হেলপার ও শ্রমিকদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ জানুয়ারি বিকাল ৪ টায় বগুড়া রিজিয়নের কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই গণসচেতনতা বিষয়ে চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাইওয়ে ওসি আনোয়ার ইসলাম। মহাসড়ক ব্যবহারে সবসময় সতর্ক থাকতে ও হাইওয়ে পুলিশের নির্দেশনা মানতে অনুরোধ করেছেন হাইওয়ে ওসি আনোয়ার ইসলাম। তিনি আরো বলেন, মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি, ব্যাটারীচালিত অটোরিক্সা-অটোভ্যান, সিএনজি, হিউম্যান হুলারসহ সকল থ্রি হুইলার মহাসড়কে দূর্ঘটনার প্রধান কারণ। এগুলো মহাসড়কে চলাচলের জন্য নিরুৎসাহিত করেন তিনি। এছাড়া ওমিক্রন ভাইরাস মোকাবিলায় জরুরি প্রয়োজনে জনসাধারণকে মাস্ক পড়ে ঘরের বাহিরে বের হওয়ার নির্দেশ দেন হাইওয়ে ওসি আনোয়ার ইসলাম। কুন্দারহাট হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক ও হেলপারদের প্রশিক্ষণ বিষয়ক গণসচেতনতা মূলক সভায় উপস্থিত ছিলেন টিএসআই আল ফারুক, এএসআই শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম রাজু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহাসড়কে সার্বিক শৃঙ্খলা নিশ্চিতকল্পে হাইওয়ে থানা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
1 মিনিট পড়া
এ ধরণের আরো কিছু খবর
-
এক বছরে কৃষিতে খেলাপি ঋণ বেড়েছে ১৯৩ শতাংশ
বিডি অবজার্বার ২৪1 মাস আগেদেশে কৃষি ও অকৃষি পল্লিঋণ বিতরণের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। তবে ঋণ বিতরণের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে অনেক বেশি। গত এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যা... -
উন্নত বাংলাদেশ গড়তে শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে
বিডি অবজার্বার ২৪2 মাস আগেসুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, যৌন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শ... -
১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু
বিডি অবজার্বার ২৪4 মাস আগেএর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়। জাতীয় সংসদের চিফ হু...
