কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল।

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়া হয়েছে। পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে চলাচলা স্বাভাবিক হবে বলেও জানান স্টেশন মাস্টার।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

এ ধরণের আরো কিছু খবর

  • তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল?

  • বিজেপির মঞ্চে যশ, দলে ফিরছেন অভিনেতা?

  • ঈদকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

BN