The video ‘Deepfake’ showing Netanhu's 5 finger’

ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, ‘আমি কফির জন্য মরছি।’ ক্যামেরাপার্সন তাকে জিজ্ঞেস করেন মৃত্যুর গুঞ্জন নিয়ে। নেতানিয়াহু মৃত্যুর খবরকে ঠাট্টা করে বলেন, ‘আঙুল গুনতে চাও? এই নাও (বাম হাত তুলে), আর এই নাও (ডান হাত তুলে)। দেখলে!’ কফির কাপ তুলে তিনি বলেন, ‘লেখাইম (জীবনের জন্য)।’

এর আগে একটি ভিডিওতে নেতানিয়াহুর বাম হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি ওঠে। সেই থেকে তার নিরাপত্তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মার্কিন-ইসরায়েলি যুদ্ধ ও ইরানের পাল্টা হামলার কারণে গোটা উপসাগল অঞ্চল যখন অস্থির, তখন এই গুঞ্জন আরও জোর পায়।

কিন্তু কফি শপের ভিডিও সমস্যার সমাধান না করে নতুন বিতর্ক তৈরি করল। এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলল, ভিডিওটি এআই দিয়ে তৈরি। গ্রক লিখল, ‘এটি এআই-নির্মিত। এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক। কফি শপে বসে ইরান ও লেবানন অভিযান নিয়ে গল্প করছেন এমন কোনো সত্যিকারের ঘটনা কোথাও নথিভুক্ত নেই। মূল পোস্টেই এটিকে মুক্তি না পাওয়া উন্নত এআই প্রযুক্তি বলা হয়েছে।’

আরেক ব্যবহারকারীর প্রশ্নে গ্রোক আবারও জানাল, ‘হ্যাঁ, ১০০ শতাংশ নিশ্চিত — এটি উন্নত এআই ডিপফেক। সরকারি ক্যাফেতে বসে গোপন অভিযানের কথা বলছেন? এমন কোনো ঘটনা বাস্তবে হয়নি বা কোথাও রিপোর্টও হয়নি।’

গ্রকের এই দুই মন্তব্য ছাড়াও জনমনে আগে থেকেই এই বিষয়ে সন্দেহ ছড়িয়ে পড়েছিল। কারণ তিনি যে কফি কাপ হাতে নিয়েছিলেন, তাতে কফি ছিল কানায় কানায়। কিন্তু তার হাত যখন নড়াচড়া করছিল, তার হাতে থাকা কফি একটুও ছলকে পড়েনি কাপের বাইরে।

তারপর তিনি যখন কফিতে চুমুক দেন, তারপর কফি কমেনি একটুও। এমনকি কফির উপরিভাগে যে কারুকার্য করা ছিল, তাতেও বিন্দুমাত্র ছেদ পড়েনি। সেসব বিষয়ের সঙ্গে এবার যোগ হলো গ্রকের এই মন্তব্যও।

Some more such news

  • US used Claude AI in raids to take Maduro away

  • Naomi Campbell and Ehud Barak's Yoga

  • Reza Pahlavi wants to lead a democratic transition in Iran

EN