এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ

যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে শত শত ইমেইল আদানপ্রদানের তথ্য ফাঁস হওয়ার পর চাপের মুখে পদত্যাগ করেছেন ছয় মহাদেশে বন্দর ব্যবসায় জড়িত ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলায়েম।

শুক্রবার দুবাইভিত্তিক এই লজিস্টিক জায়ান্ট এক ঘোষণায় জানায়, সুলায়েম তাদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগ ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে। খবর বিবিসির

প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে এসা কাজিম এবং প্রধান নির্বাহী হিসেবে ইউভরাজ নারায়ণের নাম ঘোষণা করা হয়েছে।

পদত্যাগের পর ডিপি ওয়ার্ল্ড-এর ওয়েবসাইট থেকেও সুলায়েমের ছবি সরিয়ে ফেলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সাল থেকেই এপস্টেইনের সঙ্গে সুলায়েমের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাদের মধ্যে ব্যবসা, রাজনীতি, ব্যক্তিগত স্বাস্থ্য এবং এমনকি কুরুচিপূর্ণ কৌতুক নিয়েও ইমেইল বিনিময় হয়েছে।

Some more such news

  • US used Claude AI in raids to take Maduro away

  • Naomi Campbell and Ehud Barak's Yoga

  • Reza Pahlavi wants to lead a democratic transition in Iran

EN