গত রবিবার (১৬ আগস্ট) রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, হোটেল কর্তৃপক্ষ আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মোয়াজের কাছে ইতালীয় ভাষায় অ্যাপার্টমেন্টটির কয়েকটি ছবি পাঠিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
ছবিগুলোতে কক্ষের মেঝেতে ব্যবহৃত পানির বোতল ও বিভিন্ন বর্জ্য, টেবিলে খাবারের উচ্ছিষ্ট ও নোংরা প্লেট এবং রান্নাঘরের সিঙ্কে অপরিষ্কার থালা-বাসনের সঙ্গে ভাঙা কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়।
