রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে মিথ্যা মামলা দেওয়ার পুরনো সংস্কৃতি এখনো বজায় রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম অতীতের আওয়ামী লীগ আমলের একটি ঘটনার স্মৃতিচারণ করে লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল!’
