প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে স্টিভ ব্যাননের ঘনিষ্ঠ চীনা ধনকুবের ওয়েনগুইর ৩০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে নির্বাসিত চীনা ব্যবসায়ী গুয়ো ওয়েনগুই হাজারো মানুষের কাছ থেকে ১০০ কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। গতকাল সোমবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালত তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। মার্কিন গণমাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে।

২০২৪ সালের জুলাই মাসে একটি জুরি সর্বসম্মতিক্রমে ওয়েনগুইকে প্রতারণা, বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘন, ওয়্যার ফ্রড (ইলেকট্রনিক যোগাযোগব্যবস্থার মাধ্যমে আর্থিক প্রতারণা) এবং অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল।

হো ওয়ান কৌক ও মাইলস গুয়ো নামেও পরিচিতি পেয়েছেন গুয়ো ওয়েনগুই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত অনলাইন জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হাজারো মানুষকে নিজের বিভিন্ন কোম্পানি ও প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করেছিলেন। এসব প্রকল্পে উচ্চ মুনাফা বা বিলাসবহুল সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এ ধরণের আরো কিছু খবর

  • গালিবাফ খেলছেন আসল খেলা?

  • সৌদি আরবের প্রতি হুথিদের হুমকির নিন্দা জানাল আমিরাত

  • তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

BN