বৈষম্যবিরোধী নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ঘটনাস্থলে প্রতিমন্ত্রী

যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে মঙ্গলবার সকালে তার বাসায় যান বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ খান যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তার বাড়ির পাশের দোকানের সামনে এসে গালাগাল শুরু করেন।

রাশেদ খানের দাবি, গালাগালে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির প্রাচীর ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে তার দিকে তেড়ে আসে।

এ ধরণের আরো কিছু খবর

  • এপস্টেইন ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার

  • ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা

  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ বিদ্যুৎ বিভাগের

BN