লালপুরে রেললাইনের ব্রিজের নিচে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

নাটোরের লালপুরে রেললাইনের একটি ব্রিজের নিচ থেকে আশিক (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ী এলাকার ২১৩ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত আশিক লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার মহাসিন আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশের একটি ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আঘাতে ভোররাতে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরণের আরো কিছু খবর

  • বৈষম্যবিরোধী নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ঘটনাস্থলে প্রতিমন্ত্রী

  • এপস্টেইন ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার

  • ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা

BN