নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতির ওপর হামলার ঘটনায় নিন্দা
< 1 মিনিট পড়া
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্তের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস সালাম, এম আর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল ও সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্ত বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করলে থানার ভারপ্রাপ্ত কর্মকতা জনাব আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। একটি শান...
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধা এবং স্বরাষ্ট্র মন্ত্...
ইরানি তিন বিমানের পাইলটদের গোপনে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিমান ভূপাতিত হওয়ার পর কোনো জীবিত পাইলট কাতারি বাহিনীর হেফাজতে ...