শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আব্দুল হাকিমের মনোনয়নপত্র দাখিল
1 মিনিট পড়া
সোহেল রানা, রাজশাহী (বাগমারা): রাজশাহী বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম প্রামানিক মনোনয়নপত্র দাখিল করেছেন।
৮ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টার সময় উপজেলা শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর থেকে দলীয় নেতা কর্মী নিয়ে ৩০০টি মোটরসাইকেল বহর নিয়ে বাগমারা উপজেলার নির্বাচন অফিসে মনোয়নপত্র দাখিল করেছেন। বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাকিম প্রামানিক বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। এতদিন এই ইউনিয়নে বিভিন্ন উন্নয়নসহ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করেছি। আগামীতেও ৯নং শুভডাঙ্গা ইউনিয়নকে বিশ্বের দরবারে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বাল্যবিবাহ, মাদক দ্রব্যসহ রাষ্ট্র বিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। এছাড়াও গরিব-দুঃখীর ও অসহায় মানুষে সেবা করে যাব সব সময় ইনশাআল্লাহ। শুভডাঙ্গা ইউনিয়নবাসীও আঃ হাকিম প্রামানিককে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দিত। তারা বলেন, অনেক গরিব মানুষদের কে সাহায্য করেছেন রাস্তাঘাট স্কুল-কলেজ সব কিছু উন্নয়ন করেছেন। আমরা জানতে পেরেছি জনগণের মুখে একধাপ এগিয়ে আছেন মোঃ আঃ হাকিম প্রামানিক । যেদিন থেকে তাফসীল ঘোষণা করা হয়েছে সে দিন থেকে প্রতিনিয়ত শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে তিনি আলোচনা এবং সমাবেশ বৈঠক করছেন। উল্লেখ্য পঞ্চম ধাপের নির্বাচনে বাগমারা উপজেলার নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
দেশে কৃষি ও অকৃষি পল্লিঋণ বিতরণের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। তবে ঋণ বিতরণের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে অনেক বেশি। গত এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৯৩ শতাংশ।
বাংলাদেশ ব্যা...
সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, যৌন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শ...
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়।
জাতীয় সংসদের চিফ হু...