জন্মাষ্টমী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সকালে শ্রী শ্রী রামসীতা মন্দিরে শ্রীকৃষ্ণের বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ শেষে বিকালে শ্রী শ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে পলাশীর মোড়ে মূল শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়।
সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সহ-সভাপতি নিতাই দে সরকার ও দুলাল চন্দ্র মণ্ডলসহ অন্যান্য নেতারা।
বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার আহ্বান জানান।
