শাহজালাল বিমানবন্দরের সেই ‘ভিডিও’ নিয়ে ব্যাখ্যা দিল আনসার-ভিডিপি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার-ভিডিপি বলেছে, দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সঙ্গে এক দর্শনার্থীর অসৌজন্যমূলক আচরণ এবং পরবর্তী সময়ে তাকে আগমনী গেটের ভেতরে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ও ক্যাপশন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে ‘আনসার সদস্যদের সঙ্গে খারাপ আচরণ, টেনে-হিঁচড়ে টার্মিনালের ভেতরে নেওয়া হলো দর্শনার্থীকে’ শিরোনামে ভিডিও প্রচার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি তাৎক্ষণিকভাবে বাহিনীর গোয়েন্দা শাখাকে দিয়ে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জানা যায়, ১ সেপ্টেম্বর বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় একজন যাত্রীর স্বজন আগমনী গেটের পার্শ্ববর্তী নিষিদ্ধ স্থানে অবস্থান করছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ওই স্থানে সাধারণ যাত্রী বা স্বজনদের অবস্থান নিষিদ্ধ থাকায় আনসার সদস্যরা তাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ ও নির্দেশনা দেন।

এ ধরণের আরো কিছু খবর

BN