মাথার সুরক্ষা নাকি নিছক প্লাস্টিক? হেলমেট নিয়ে ডিএমপির অভিনব কর্মসূচি

ট্রাফিক গুলশান বিভাগ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী কেবল পুলিশের জরিমানা এড়াতে হালকা ও নিম্নমানের প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু দুর্ঘটনার সময় এসব হেলমেট কোনো সুরক্ষা দিতে পারে না; বরং মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই বাস্তবতা তুলে ধরতেই জনসচেতনতামূলক এই উদ্যোগ নেয়া হয়েছে।


অনুষ্ঠানে অংশ নেয়া চালক ও আরোহীরা নিজেরাই তাদের অনিরাপদ ও অনুমোদনহীন প্লাস্টিক হেলমেটগুলো ভেঙে ফেলে নিরাপত্তার প্রতি দায়বদ্ধতার বার্তা দেন।
আরও পড়ুন: ডাবের দাম নিয়ে বাগ্‌বিতণ্ডা, বিক্রেতার ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি সার্জেন্টের বিরুদ্ধে

এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলী বলেন, ‘প্লাস্টিক হেলমেট ব্যবহার বন্ধে সচেতনতা এখন সময়ের দাবি। একটি মানসম্মত হেলমেট যেমন জীবন রক্ষা করতে পারে, তেমনি ভুয়া হেলমেট জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি।’

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক চালক ও আরোহীকে মানসম্মত ও অনুমোদিত হেলমেট ব্যবহারের আহ্বান জানায় ট্রাফিক পুলিশ। তারা জানায়, ভুয়া হেলমেট বর্জন করে নিরাপদ সড়ক গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ধরণের আরো কিছু খবর

  • ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে জেমসকে জরিমানা

  • দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

  • শাস্তির মুখে মেসিরা

BN