নন্দীগ্রামে শত্রুতার জেরে গ্যাস ট্যাবলেট খাইয়ে ৫টি গরু হত্যা
< 1 মিনিট পড়া
নিজস্ব প্রতিনিধি, একাত্তরজার্নাল২৪: বগুড়ার নন্দীগ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে ৫টি গরুকে মেরে ফেলেছে। ১নং ইউনিয়নের সরিষাবাদ গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার সরিষাবাদ (বাংলাবাজার) এলাকার মৃত আয়েজ উদ্দিনের পুত্র মোস্তফা কামাল (৩৫) এর স্ত্রী গতকাল শনিবার বিকালে বাবার বাড়িতে চলে যায় এবং মোস্তফা কামাল সন্ধ্যা ৭টায় চা খাওয়ার জন্য বাংলাবাজারে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় কে বা কাহারা শত্রুতা মূলক ৫ টি গরুকে গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয়। ফলে ৫ টি গরু বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৪ টি গরু মারা যায়। ১ টি গরু মৃত্যু যন্ত্রণায় ছটফট করলে এলাকাবাসীর সহযোগীতায় জবাই করে মোস্তফা কামাল।
ঘটনার বর্ণনা করতে গিয়ে মোস্তফা কান্না স্বরে বলেন, আমার নিজের সম্বল ৫ টি গরু কে বা কাহারা আমার অগোচরে ৫ টি গরুকে গ্যাস ট্যাবলেট খাইয়েছে। যার আনুমানিক মূল্য ২,২৫০০০ টাকা। ৪ টি গরু মারা গেছে এবং ১ টি গরু মৃত্যু যন্ত্রণায় ছটফট করলে জবাই করেছি। তিনি আরো জানান, গত দুমাস আগেও আমার ২টি গরুকে এভাবেই গ্যাস ট্যাবলেট দিয়ে কে বা কাহারা মেরে ফেলেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সরিষাবাদ গ্রামে ৫টি গরুকে গ্যাস দিয়ে হত্যার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধা এবং স্বরাষ্ট্র মন্ত্...
ইরানি তিন বিমানের পাইলটদের গোপনে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিমান ভূপাতিত হওয়ার পর কোনো জীবিত পাইলট কাতারি বাহিনীর হেফাজতে ...
দেশে কৃষি ও অকৃষি পল্লিঋণ বিতরণের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। তবে ঋণ বিতরণের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে অনেক বেশি। গত এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৯৩ শতাংশ।
বাংলাদেশ ব্যা...