এলসি খুলতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ের অনুমতি

জারি করা এক আদেশে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের একটি সিন্ডিকেট ঋণের আওতায় রূপালী ব্যাংকের অবশিষ্ট অর্থ এসএস পাওয়ারকে বিতরণ করা যাবে। এ জন্য প্রতিষ্ঠানটিকে ব্যাংক কোম্পানি আইনের একটি বাধ্যবাধকতা থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ছাড় এবং নতুন এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত রোববারও প্রতিষ্ঠানটির জন্য এলসি খোলার অনুরূপ একটি অনুমতি দেওয়া হয়েছিল।

এ ধরণের আরো কিছু খবর

  • নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

  • স্বেচ্ছাসেবীদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

  • দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

BN