Who will give security in the sea of Saudi Arabia, which sea?

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে কাজ করবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এ জোটের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো নিরাপদ রাখা।

সৌদি আরবের তথ্য অনুযায়ী, আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি জোট গঠনের বৈঠকে অংশ নেয়। জোটে সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস স্বাক্ষর করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও বৈঠকে উপস্থিত ছিল।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য বিনিময়, যৌথ অপারেশন পরিকল্পনা, সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা। তবে জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে বাব আল-মান্দেব ও লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই জোট গঠন করা হয়েছে বলে ধারণা। সম্প্রতি হুথিরা সৌদি আরবমুখী তেল পরিবহনে বাধা দেওয়ার ঘোষণা দেওয়ার পর অঞ্চলটির নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Some more such news

  • Extra trucks in the truck, pressed and killed pedestrians

  • South Africa bus accident 12 killed including 5 children

  • What Sargis Alam said about the iPhone robbery complaint

EN