‘Chhatra Dal leader said ’Prime Minister will not work even if I come'

গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিক ফেডারেশনের এক নেতার কাছে চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম রাতুল শিকদার অমি। তিনি গাজীপুর মহানগরীর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেডিং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাজহারুল ইসলাম বাদী হয়ে রাতুলসহ ৬ জনের নাম উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, গাজীপুর সাতাইশ এলাকায় শ্রমিক ফেডারেশন অফিসে বিভিন্ন সময় তারা চাঁদা নিতে আসতেন। একপর্যায়ে ওই অফিস অন্যত্র সরিয়ে নিলে সেখানে গিয়েও তারা চাঁদা আদায় করতেন।
 
প্রত্যাশামতো চাঁদা না দেয়ায় কয়েক মাস আগে শ্রমিক নেতা মাজহারুলকে আটকে রেখে একটি ফ্ল্যাটে নিয়ে ৬৫ হাজার টাকা মুক্তিপণ নেয়া হয়। এ ঘটনার পর প্রতিনিয়ত মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা নিতেন ছাত্রদল নেতা রাতুল। আর চাঁদা দিতে অনীহা প্রকাশ করলেই দেয়া হতো হুমকি। এমনই একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে সোমবার।

Some more such news

EN