Naomi Campbell and Ehud Barak's Yoga

জেফরি এপস্টেইন নথিতে সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিতর্কিত বর্ণবাদী অবস্থান উন্মোচিত হয়েছে। ফ্রান্সে নতুন তদন্তের উদোগ নেওয়া হচ্ছে। হিলারি ক্লিনটন এই নথিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন।

সম্প্রতি প্রকাশিত নথিতে ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের সংশ্লিষ্টতার নতুন তথ্য পাওয়া গেছে। ২০০৮ সালে এপস্টেইন দোষী সাব্যস্ত হওয়ার পরও ক্যাম্পবেল তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

নথিতে দেখা যায়, ক্যাম্পবেল এপস্টেইনের ব্যক্তিগত উড়োজাহাজে যাতায়াত করেছেন। নিউইয়র্কে তাঁর ম্যানসনে দেখা করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, এপস্টেইনকে ক্যাম্পবেলের বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ভুক্তভোগীদের দাবি, এপস্টেইন মডেলিং ক্যারিয়ারের প্রলোভন দেখিয়ে তাদের প্রভাবিত করতে ক্যাম্পবেলের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। প্রায় ৩০০টি নথিতে তাঁর নাম রয়েছে।

ক্যাম্পবেলের আইনজীবী মার্টিন সিঙ্গার জানিয়েছেন, ২০১৯ সালে গ্রেপ্তারের আগে ক্যাম্পবেল এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। তিনি শুধু ব্যবসায়িক প্রয়োজনে এপস্টেইনের সঙ্গে দেখা করেছেন। ক্যাম্পবেলের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ এখনও প্রমাণিত হয়নি।

Some more such news

  • Reza Pahlavi wants to lead a democratic transition in Iran

  • Nobel Peace Prize in Iran Nargis Mohammadi Arrested

  • A gunman attacked on the beach in Australia, many casualties feared

EN