Reza Pahlavi wants to lead a democratic transition in Iran

জার্মানির মিউনিখে ইরানি প্রবাসীদের এক বিশাল সমাবেশে দেশটির সাবেক যুবরাজ ও বিরোধী নেতা রেজা পাহলভি বলেছেন, তিনি ইরানে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় ‘রূপান্তর’ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে প্রস্তুত।

শনিবার মিউনিখের থেরেজিয়েনভিজে ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। পুলিশ জানায়, সমাবেশে প্রায় দুই লাখ মানুষ অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ইরানের বর্তমান শাসকদের অপসারণের দাবি জানান।

রেজা পাহলভি বলেন, ‘আমি এখানে এসেছি একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে রূপান্তর নিশ্চিত করতে।’

‘আমি আপনাদের জন্য এই রূপান্তরের নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে একদিন আমরা স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি’, বলেন তিনি।

ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি দীর্ঘদিন ধরেই বর্তমান ইসলামি প্রজাতন্ত্র সরকারের কড়া সমালোচক। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতনের পর থেকে তিনি প্রবাসে বসবাস করছেন।

Some more such news

  • Naomi Campbell and Ehud Barak's Yoga

  • Nobel Peace Prize in Iran Nargis Mohammadi Arrested

  • A gunman attacked on the beach in Australia, many casualties feared

EN