Historical 6 point day celebrated in Nandigram

Mamun Ahmed, staff reporter

বগুড়ার নন্দীগ্রামে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সরফুল হক উজ্জল, স্বপন চন্দ্র, মুক্তারিন জাহিদ সরকার, আনন্দ কুমার, শামীম শেখ, মামুনুর রশিদ, ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, আব্দুর রাজ্জাক, তারেক মাহমুদ ডিউ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ।

AttarJournal24/Mamun

Some more such news

  • Three Gloss New DC

  • James fined for keeping hotel rooms dirty in Italy

  • Qatar denied the arrest of 3 Iranian pilots

EN