10 people were trapped in the elevator of the hospital, rescued after 2 hours

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে পঞ্চম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন অনেকেই। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়েন নারীসহ ১০ জন।


এ সময় চরম আতঙ্ক ও প্রচণ্ড গরমে শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে। এর প্রায় ২ ঘণ্টা পর দুপুর ২টার দিকে আটকা পড়া ১০ জনকে উদ্ধার করা হয়।


মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ জনকে।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হননি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

Some more such news

EN