কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজ অডিটরিয়ামে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩০০ তরুণ অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল।
