Salaf eyes water

মক্কার বুকে অবস্থিত পবিত্র জমজম কূপ শুধু একটি পানির উৎস নয়; এটি ঈমান, তাওয়াক্কুল ও আল্লাহর বিশেষ রহমতের এক জীবন্ত নিদর্শন। হাজার বছর ধরে অসংখ্য নবী, সাহাবি, তাবেয়ি ও সালাফে সালেহিন এই পানির মর্যাদা ও বরকতের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন|হাজেরা (আ.) ও শিশু ইসমাঈল (আ.)-এর স্মৃতিবাহী এই কূপ মুসলিম হৃদয়ে এক অনন্য আবেগ ও পবিত্রতার উৎস হয়ে আছে। সালাফে সালেহিন জমজমকে শুধু তৃষ্ণা নিবারণের পানি হিসেবে দেখেননি; বরং তারা একে শিফা, বরকত, দোয়া কবুলের মাধ্যম হিসেবে গণ্য করতেন। তাই তারা অত্যন্ত আদব, ভক্তি ও আন্তরিকতার সাথে জমজম পান করতেন এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করতেন। হাসান ইবনে ঈসা (রহ.) বলেন, আমি ইবনুল মুবারককে দেখলাম, তিনি জমজমের কূপে এসে এক বালতি পানি তুললেন।এরপর কাবার দিকে মুখ করে বললেন, হে আল্লাহ! নবী কারীম (সা.) বলেন, ‘জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয়’ (ইবনে মাজাহ হাদিস নং : ৩০৬২) তাই ‘হে আল্লাহ! আমি কিবয়ামতের দিন তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে এটি পান করছি’। এরপর তিনি তা পান করলেন। (তাহজিবু তাহজিবুল কামাল, খন্ড : ৫, পৃষ্ঠা-২৮০)

 

একবার ইমাম ইবনে খুজাইমা (রহ.)-কে প্রশ্ন করা হল যে, তিনি এই এত ইলম কোথা থেকে পেলেন? তখন তিনি বললেন, ‘আমি যখনই জমজমের পানি পান করেছি, আল্লাহর কাছে উপকারী ইলম প্রার্থনা করেছি’। (তাজকিরাতুল হুফ্ফায, খন্ড : ২,  পৃষ্ঠা-২০৮)

হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, আমি যখন হাদিস শিখতে শুরু করি, তখন একবার জমজমের পানি পান করেছিলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যেন তিনি আমাকে হাদিস মুখস্থ রাখার ক্ষেত্রে ইমাম জাহাবি (রহ.)-এর স্তরের হিফজ দান করেন।

Some more such news

EN