PM to visit Mirza Abbas to hospital

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই কথা জানান।

তিনি বলেন, মির্জা আব্বাসকে হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উনাকে অবহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সবাই উনার জন্য দোয়া করবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন।

Some more such news

EN