তারেক রহমানের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রীসভা ও সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা। শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার পর সরকার ওই ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র বলছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভূটান।

আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভা ও নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

Some more such news

EN