Former MP Mozammel Haque acquitted the extortion case

রোববার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া।

আদালত সূত্রে জানা যায়, এদিন সকালে মোজাম্মেল হককে আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করে অভিযোগ থেকে তাকে খালাস দেন। তবে অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এর আগে গত ১ এপ্রিল মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ওই দিন মামলার বাদী খলিলুর রহমান আদালতে জানান, অভিযুক্তের খালাসে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত ৫ এপ্রিল রায়ের দিন ধার্য করেন।

আরও পড়ুন: ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক বাদী খলিলুর রহমানকে ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে নেন। সেখানে তাকে নির্বাচনী খরচের জন্য ২৫ লাখ টাকা চাঁদা দিতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে গুম করার হুমকিও দেয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে শরীয়তপুরে তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়ার জন্য স্থানীয়ভাবে নানা চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ তোলা হয়।

দীর্ঘ সময় পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৪ আগস্ট আদালতে মামলাটি দায়ের করেন বাদী।

আরও পড়ুন: সাবেক এমপি মহারাজ দম্পতি ও ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

Some more such news

EN