ইরানি ৩ পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

ইরানি তিন বিমানের পাইলটদের গোপনে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিমান ভূপাতিত হওয়ার পর কোনো জীবিত পাইলট কাতারি বাহিনীর হেফাজতে নেই।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানি কর্মকর্তাদের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, কাতারে ইরানি পাইলটদের আটকে রাখার যে দাবি ছড়িয়েছে, তা তারা ‘দৃঢ়ভাবে অস্বীকার’ করছেন।

 

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে লেখা এক চিঠিতে দাবি করেন, মার্চে কাতারে বিধ্বস্ত হওয়া দুটি এসইউ-২৪ যুদ্ধবিমানের তিন পাইলট—জাভাদ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ান—জীবিত অবস্থায় আটক হয়েছেন।

Some more such news

EN