যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফরে সেনাপ্রধান

৯ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত শনিবার তিনি এ সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। এতে বলা হয়,  সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠেয় দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি মেলবোর্নে অবস্থিত ডেইকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন তিনি। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে যোগদান করবেন। সফরকালে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন

এ ধরণের আরো কিছু খবর

BN