রাজশাহী ব্যুরোঃ গত ২১ সালের ১৮ জুন রাতে রাজশাহীর হেতেমখাঁ লিচুবাগান মহল্লায় রকি কুমার ঘোষের নেতৃত্বে মসজিদে হামলা হয়েছে এমন গুজব ছড়িয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টায় লিপ্ত ছিল একটি কুচক্রি মহল। সেই গুজবটিকে সামাল দিতে শুধু প্রশাসনই হিমশিম খায়নি, হিমশিম খেয়েছে রাজনীতিবিদরাও। এরপর সঠিক তথ্য ও উদ্দেশ্য বের করার জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে এর পাশাপাশি তথ্য অনুসন্ধানে থেমে থাকেনি মিডিয়া কর্মীরা।
এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি ২২ (শুক্রবার) সেই আলোচিত মসজিদেই জুম্মার নামাজের খুৎবা’র আগে রকি কুমার ঘোষ নির্দোষ উল্লেখ করে বর্ণনা করেছেন সেদিনের এক পক্ষকে নেতৃত্ব দেয়া নেতা (১০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক) জাকির হোসেন শাওন। এছাড়াও শাওন তার বক্তব্যে উল্লেখ করেন সেদিনের ঘটনাটি ছোটদের ইস্যুকে কেন্দ্র করে হয়েছিল। তাই সকল অভিভাবকদের প্রতি আবেদন সবাই আপনাদের সন্তানদের শাসন করবেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক এড্যভোকেট মুসাব্বির হোসেন, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি আব্দুস সালাম, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম জনি, রাব্বুল, বাপন সহ শতাধিক নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর উদ্যোগে সেদিনের অনাকাঙ্খিত ঘটনার সমাধান ও সত্যতা প্রকাশ পাওয়ায় আনন্দিত ও শ্রদ্ধা প্রকাশ করেছেন পুরো রাজশাহীবাসী। আগামী রাজশাহীর রাজনীতিতে খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় রকি কুমার ঘোষ রাজপথের সৈনিক হয়ে কাজ করবে এমনটায় প্রত্যাশা পুরো ছাত্র ও যুব সমাজের।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধা এবং স্বরাষ্ট্র মন্ত্...
ইরানি তিন বিমানের পাইলটদের গোপনে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিমান ভূপাতিত হওয়ার পর কোনো জীবিত পাইলট কাতারি বাহিনীর হেফাজতে ...
দেশে কৃষি ও অকৃষি পল্লিঋণ বিতরণের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। তবে ঋণ বিতরণের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে অনেক বেশি। গত এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৯৩ শতাংশ।
বাংলাদেশ ব্যা...