মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।’

এই বিবৃতিতে অঞ্চলজুড়ে সাধারণ মানুষকে ব্যাংকের এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা তেহরানের একটি ব্যাংকে আঘাত হানে। এতে বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

এ ধরণের আরো কিছু খবর

  • এমপিদের অতিরিক্ত শপথ না নেওয়ার আহ্বান বাংলাদেশ জাসদের

  • ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনজন আটক

  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

BN